
বার ভাঙড়ে এসআইআর আতঙ্কে আত্মহত্যার অভিযোগ উঠেছে। পরিবারের দাবি ভাঙড় দুই নম্বর চালতাবেড়িয়া অঞ্চলের জয়পুর গ্রামের বাসিন্দা ফুচকা ব্যবসায়ী রফিক গাজি এসআইআর ঘোষণা হওয়ার পর থেকেই আতঙ্কে ছিলেন।
এসআইআর-র জন্য প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় আতঙ্কে ছিলেন। বছর ৩৫- এর রফিকের বাড়ি উত্তর ২৪ পরগনার মিনাখাঁতে হলেও দীর্ঘদিন ধরে শ্বশুরবাড়িতে থাকছিলেন রফিক গাজি। বুধবার সকালে ঘর থেকে ঝুলন্ত দেহ উদ্ধার হয়। খবর পেয়ে মৃতের বাড়িতে গিয়েছেন তৃণমূল বিধায়ক শওকত মোল্লা।
পরিবারের পাশে থাকার আশ্বাসের পাশাপাশি বিজেপিকে আক্রমণ করেছেন তিনি। মঙ্গলবারই এসআইআর আতঙ্কে উলুবেড়িয়া, কান্দিতে জোড়া আত্মহত্যার অভিযোগ ওঠে।





