১০০০০ বছর পর জাগল ইথিওপিয়ার আগ্নেয়গিরি 

0
90
ছবি সৌজন্যে : এক্স
দশ হাজার বছর পর জেগে উঠেছে ইথিওপিয়ার হেলি গুব্বি আগ্নেয়গিরি। যাকে বিজ্ঞানীরা বলছেন বিরল ঐতিহাসিক এবং প্রাকৃতিক ঘটনা।
রবিবার সেটি জেগে উঠেছে। শুরু হয়েছে ভয়ংকর অগ্ন্যুৎপাত। ওই অঞ্চলের কয়েক শো কিলোমিটারের মধ্যে দিয়ে বিমান চলাচলে বিপদের শঙ্কা রয়েছে। ভয়াবহ ধোঁয়ার কুণ্ডুলী আবু ধাবিগামী উড়ানপথে বাঁধা তৈরি করতে পারে, এই আশঙ্কায় ইন্ডিগোর বিমানটিকে আহমেদাবাদে ঘোরানো হয়। সোমবার সন্ধের পর থেকে দিল্লি ও জয়পুর থেকে আরবগামী বিমান চলাচলেও নজর রাখা হয়েছে। বেশ কয়েকটি বিমানসংস্থা ইতিমধ্যে দুর্ঘটনা এড়াতে পথ পরিবর্তন করেছে।
উদ্ভূত পরিস্থিতি নিয়ে আকাসা এয়ার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, তারা আন্তর্জাতিক বিমান চলাচল নীতি অনুসারে আগ্নেয়গিরির কার্যকলাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। তারা আরও জানিয়েছে যে যাত্রীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার।