
ব্রিটেনের শক্তিশালী এক কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই সুপারকম্পিউটারকে চোখের গবেষণায় ব্যবহার করতে যাচ্ছেন গবেষকরা।এ গবেষণার বাজেট বা খরচ প্রায় ১৫ লাখ ডলার।
গবেষণায় মানসিক ক্লান্তি ও মনোযোগ হারানো চোখের মাধ্যমে প্রকাশ পায় কি না তা পরীক্ষা করবেন ইউনিভার্সিটি অফ এসেক্স-এর গবেষকরা।এজন্য তারা ১০ হাজার ঘণ্টা সময়ের জন্য ,ইসাম্বার্ড-এআই নামের সরকারি অনুদানপ্রাপ্ত অত্যাধুনিক প্রযুক্তির কম্পিউটার ব্যবহার করতে পারবেন।এ গবেষণার প্রধান ড. হাভিয়ের আন্দ্রেউ-পেরেজ বলেছেন, কম্পিউটারটি মানুষের আচরণ নিয়ে নতুন ধারণা দিতে সাহায্য করবে।বড় ধরনের মডেল চালাতে ও পরীক্ষা করতে ব্যবহৃত হবে কম্পিউটারটি, যা মানুষের আচরণ ও তাদের আশপাশের পরিবেশের তথ্য একসঙ্গে দেখে নতুন ধারণা খুঁজে বের করবে।
ড. আন্দ্রেউ-পেরেজ বলছেন, এর মাধ্যমে চোখ কীভাবে কাজ করে, কীভাবে প্রতিক্রিয়া দেখায় ও মানসিক প্রতিক্রিয়া চোখের ওপর কীভাবে প্রভাব ফেলে তা বিস্তারিতভাবে বোঝার সুযোগ পাবেন তারা।উল্লেখ্য লাউটিংয়ে ২০০ কোটি পাউন্ডের নতুন ডেটা সেন্টার নির্মিত হলে যুক্তরাজ্যের এআই উদ্ভাবনের নেতৃত্ব দেবে এসেক্স।









