এবার ক্যানিংয়ে প্রতিবাদী দুই মহিলাকে মার

0
265

কটুক্তি ও অশালীন আচরণের প্রতিবাদ করায় ক্যানিংয়ে দুই মহিলাকে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। ক্যানিংয়ে কৃষ্ণকালি কলোনিতে হওয়া ওই ঘটনায় মহিলাদের দাবি তাঁরা ওষুধ কিনতে যাচ্ছিলেন।

সেই সময রাস্তা আটকে গল্পগুজবে মত্ত ছিল ৩ যুবক। সরে যেতে বলায় এক যুবক মহিলাদের মুখে মোবাইলের ফ্ল্যাশলাইট ফেলে কটুক্তি করে, কাপড় ধরে টানাটানি করে বলে অভিযোগ। প্রতিবাদ করায় ফকির মোল্লা নামে আরেক যুবক লাঠি নিয়ে মহিলাদের ওপর চড়াও হয়ে বেধড়ক মারধর করে বলে অভিযোগ। মহিলাদের চিৎকারে স্থানীয়রা চলে এলে পালিয়ে যায় অভিযুক্তরা।

দুই মহিলা ক্যানিং থানাতে লিখিত অভিযোগ করেছেন। ২ মহিলার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ।

ছবি  সৌজন্যে : নিজস্ব