গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Kolkata এবার জোড়াসাঁকো থানায় মিঠুনের বিরুদ্ধে অভিযোগ

    এবার জোড়াসাঁকো থানায় মিঠুনের বিরুদ্ধে অভিযোগ

    0
    126

    এবার মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে জোড়াসাঁকো থানায় ডেপুটেশন দেওয়া হয়েছে। শুক্রবারই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-র সভায় উস্কানিমূলক মন্তব্য করায় বিজেপি নেতা অভিনেতা মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে।

    ২৭ অক্টোবর বিজেপির সদস্য সংগ্রহ অভিযানের সূচনা করতে কলকাতায় এসেছিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সল্টলেকের ইজেডসিসিতে হওয়া অনুষ্ঠানে মিঠুন চক্রবর্তী হাতে অস্ত্র তুলে নেওয়ার কথা বলেছিলেন। এই মন্তব্যে সাম্প্রদায়িক সম্প্রীতি বিঘ্নিত হতে পারে। এই অভিযোগে বিধাননগর দক্ষিণ থানায় অভিযোগ করেছেন কৌশিক সাহা নামে সল্টলেক সেক্টর ওয়ানের বাসিন্দা। এবার জোড়াসাঁকো থানায় ডেপুটেশন দিয়েছেন স্থানীয়রা। বিষয়টি নিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন তিনি মিঠুন চক্রবর্তীকে অভিনেতা হিসেবে শ্রদ্ধা করেন।

    তবে রাজনীতিতে তার কোনও গুরুত্ব নেই বলে মনে করেন তিনি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেছেন যেখানেই মিঠুন চক্রবর্তী সভা করেছেন সেখানেই বিজেপি হেরেছে।

    ছবি  সৌজন্যে : নিজস্ব