বিচারপতির বাড়িতে নোট উদ্ধারে তদন্তের দাবি বিরোধীদের

0
110
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দিল্লির হাইকোর্টের বিচারপতি যশবন্ত বর্মার বাড়ি থেকে উদ্ধার পুড়ে যাওয়া  টাকার পাহাড়ের তিনটি ছবি এবং একটি ভিডিও প্রকাশ করেছে সুপ্রিম নোর্ট। সুপ্রিম কোর্টের দেওয়া  ভিডিওকে হাতিয়ার করে সংসদে আলোচনার দাবি জানিয়েছে বিরোধী দলগুলি। গোটা ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবিও জানানো হয়েছে  বিরোধীদের তরফে। বিরোধীদের প্রবল আক্রমণের মুখে পড়ে সুপ্রিম কোর্টের রিপোর্টের জন্য অপেক্ষা করতে বলেছেন আইনমন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল।
সুপ্রিম কোর্টের ওযেসাইটে আপলোড করা ভিডিওতে দেখা গিয়েছে , অর্ধেক পুড়ে যাওয়া  প্রচুর ৫০০ টাকার নোট মেঝেতে ছড়িযে ছিটিয়ে রয়েছে । যদিও এই ঘটনায বিচারপতি যশবন্ত বর্মা ষড়যন্ত্রের অভিযোগ করেছেন।