এবার দেবরাজকে ‘ডিম থেরাপি’

0
23
ছবি সৌজন্যে : নিজস্ব

এবার দেবরাজ চক্রবতীকে লক্ষ্য করে চলল ডিম থেরাপি।

বৃহস্পতিবার বিধাননগরের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর দেবরাজ চক্রবর্তীকে বারাসত আদালতে হাজির করানোর খবর পেয়ে ডিম হাতে আগের থেকে জমায়েত করতে থাকেন মানুষজন। কোনওরকম বিশৃঙ্খল পরিস্থিতি আটকাতে প্রচুর পুলিশ, কেন্দ্রীয় বাহিনী মেতায়েন ছিল। এরইমধ্যে দেবরাজকে নিয়ে পুলিশের গাড়ি পৌঁছতে ডিম বৃষ্টি শুরু করে জনতা। কোনওরকমে গাড়ি থেকে বের করে পুলিশি ঘেরাটোপে কোর্টে ঢোকানো হয় দেবরাজকে। ততক্ষণে পুলিশের গাড়ির বনেট, ছাদে বেশ কয়েকটি ডিম পড়ে। পুলিশকর্মীদের উর্দিতেও ডিম লাগে। আইনজীবীদের একাংশ প্রশ্ন তোলেন একজন আসামি, যার বিরুদ্ধে কাটমানি, তোলাবাজির অভিযোগ রয়েছে তাঁকে কেন এত নিরাপত্তা দিচ্ছে পুলিশ।

এদিকে দেবরাজ চক্রবর্তীর গ্রেফতারির খবর সামনে আসার পর রাতেই উৎসবে মাতেন বিজেপি কর্মী সমর্থকরা। রাস্তায় দেদার বাজি ফাটানো হয়। মিষ্টিমুখও করেন তাঁরা।