
এবার হুমায়ুন কবিরের মুখে স্যাটা ভাঙা মারের দাওয়াই। ভাইরাল ভিডিও সামনেই আসতেই শোরগোল পড়েছে মুর্শিদাবাদে।
রেজিনগরে একটি জনসভা থেকে আম জনতা উন্নয়ন পার্টির বিধায়ক শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে বলেছেন মুশিদাবাদে আস্ফালন কম করতে, না হলে স্যাটা ভাঙা মার পড়বে। ভাইরাল ভিডিওয় হুমায়ুন কবিরকে বলতে শোনা গিয়েছে নির্বাচনে পরাজিত হওয়া সত্ত্বেও বিজেপি নেত্রী অনামিকা ঘোষ ও বিজেপি নেতাকর্মীরা এলাকায় আস্ফালন দেখাচ্ছেন। শুভেন্দু অধিকারীকে উদ্দেশ্য করে তিনি বলেছেন মুর্শিদাবাদ জেলায় যেন বিজেপির এই রাজনৈতিক দাপট কমানো হয়।
না হলে তিনি মাঠে নামলে স্যাটা ভাঙা মারবেন। বিজেপির পতাকা বহন করার কেউ থাকবে না। পারলে পুলিশ কেস দিক, তাতে তাঁর তোয়াক্কা নেই বলে জানিয়েছেন হুমায়ুন কবির।
