
এবার অভিবাসন সংক্রান্ত বিধি সংশোধন করে দিয়েছে কেন্দ্রীয় সরকার। কেন্দ্রের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে — ১৮০ দিন বা তার কম মেয়াদের ভিসায় ভারতে আসা কোনও বিদেশি যদি মেয়াদ শেষের পরেও ভারতে থাকতে চান, তবে মেয়াদ শেষের আগেই তাঁকে নিজের রেজিস্ট্রেশন করাতে হবে।
আগে এই ধরনের ভিসার ক্ষেত্রে নিয়ম ছিল, ১৮০ দিনের মেয়াদ শেষের ১৪ দিনের মধ্যে রেজিস্ট্রেশন করত হবে। সেই নিয়ম এবার বদলে ফেলা হচ্ছে। গত মাসেই নাগরিকত্ব সংক্রান্ত ২০০৯ সালের বিধি সংশোধন করা হয়েছে। এ বার ২০২৫ সালের অভিবাসন এবং বিদেশি নাগরিক বিধিতেও সংশোধন করা হয়েছে। বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং অবৈধ অভিবাসীদের দেশ থেকে তাড়াতে উদ্যত হয়েছে কেন্দ্রীয় সরকার। দেশকে অনুপ্রবেশমুক্ত করার চেষ্টা চলছে।
