গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Nadia এবার মধুবন্তীকে ‘তোমরা কুঞ্জ সাজাও’ গানে বাধা

    এবার মধুবন্তীকে ‘তোমরা কুঞ্জ সাজাও’ গানে বাধা

    0
    243
    ছবি সৌজন্যে :ফেসবুক
    মাজদিয়ায় শো করতে গিয়ে লগ্নজিতার মত একই অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন সঙ্গীতশিল্পী মধুবন্তী মুখোপাধ্যায়।
    তাঁর অভিযোগ তোমরা কুঞ্জ সাজাও গানটি করতে গিয়ে বাধার মুখে পড়তে হয়েছে। ২১ ডিসেম্বরের ঘটনা নিজের ফেসবুক পেজে পোস্ট করেছেন মধুবন্তী। যদিও এখনও পর্যন্ত কোনও অভিযোগ দায়ের হয়নি বলে দাবি তাঁর। উত্তরপাড়ার বাড়িতে বসে মধুবন্তী জানিয়েছেন তিনি ১৮ বছর ধরে অনুষ্ঠান করছেন। কিন্তু সেদিনের ঘটনা তাঁর মনে ছাপ ফেলেছে। শিল্পী স্বাধীনতায় হস্তক্ষেপ করা হয়েছে। মধুবন্তী মুখোপাধ্যায় জানিয়েছেন সেদিনের অনুষ্ঠানে তোমরা কুঞ্জ সাজাও গানটি ছিল। দর্শকরাও তাঁর গান উপভোগ করেছেন। কিন্তু তখনই এক ব্যক্তি হঠাৎ করেই তাঁর মাইক কেড়ে নিয়ে হুমকি দেন এই ধরণের ধর্মের গান। চলবে না।
    হঠাৎ করে এমন ঘটনায় হতবাক হয়ে যান তিনি। যদিও উদ্যোক্তারা ক্ষমা চেয়ে নিয়েছেন। কিন্তু ওই ব্যক্তির পরিচয় জানা যায়নি।