এবার জমবে খেলা মরুভূমিতে

0
139

প্রতিবছরের শেষে নতুন কল অফ ডিউটি গেম প্রকাশিত হবে, অঘোষিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে। এ বছরের পর্ব,ব্ল্যাক অপস সিক্স। স্নায়ুযুদ্ধের সময় ঘটে যাওয়া সব গোপনীয় মিলিটারি মিশনকে ঘিরে সাজানো ব্ল্যাক অপস সিরিজের ষষ্ঠ পর্বে আর কোনো নতুন চমক থাকবে না,এটা বলা হচ্ছিল আগে থেকেই।

তার পরও গেমাররা বলছেন,অন্তত বিগত পাঁচ বছরের মধ্যে প্রকাশিত সব কল অফ ডিউটি গেমের মধ্যে এটাই সেরা।এবারের গেমের কাহিনির পটভূমি ১৯৯১ সালের কুয়েত-ইরাক যুদ্ধ। গেমারকে খেলতে হবে সিআইএ অপারেটিভ মূল চরিত্র উইলিয়াম কেইস ক্যালডেরন হিসেবে। অপারেশন ডেজার্ট স্টর্মের অংশ হিসেবে ইরাকে ল্যান্ড করার পরপরই কেইসের মিশন উল্টে যেতে শুরু করে। অতর্কিত হামলা করে বসে সন্ত্রাসী প্যারামিলিটারি সংগঠন,প্যানথিওন।প্যানথিওন গ্রুপকে দমন এবং সিআইয়ের চালানো গুপ্ত মিশনের জট ছাড়ানো ঘিরেই গেমের বাকি সব মিশন সাজানো।কল অফ ডিউটি মানেই ধুন্ধুমার অ্যাকশন এবং টান টান উত্তেজনা, এবারের ক্যাম্পেইনে তা পুরোদমে পাওয়া যাবে। ইরাকের উন্মুক্ত মরুভূমিতে সৈন্যদের বাঁচানো থেকে ক্যাসিনোতে স্পাই হিসেবে টার্গেটকে খুঁজে বের করা,অথবা বুলগেরিয়ার জঙ্গলে থাকা কেজিবির ঘাঁটি দখল থেকে তৎকালীন প্রেসিডেন্ট বিল ক্লিনটনের ফান্ড রেইজার পার্টিতে লুকিয়ে থাকা ঘাতককে থামানো,নতুন গেমটিতে মিশনের বৈচিত্র্যের অভাব নেই।

গেমাররা বেশ কিছু জনপ্রিয় গেমের ছায়া মিশনগুলোতে দেখতে পাবেন, মেট্রো এক্সোডাস, ফার ক্রাই, দ্য ডিভিশন বা হিটম্যানের গেমপ্লে মিশনগুলোতে সুস্পষ্ট।

ছবি  সৌজন্যে :সংগৃহীত