গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home International সোভিয়েত অঞ্চল পুনরুদ্ধার করতে চান পুতিন

    সোভিয়েত অঞ্চল পুনরুদ্ধার করতে চান পুতিন

    0
    75
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    শুধু ইউক্রেন নয় প্রাক্তন সোভিয়েত সাম্রাজ্যের কিছু ইউরোপীয় ভূখণ্ডও দখল করতে চান রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমন তথ্য জানিয়েছে মার্কিন গোয়েন্দা সংস্থা।এক রিপোর্টে বলা হয়েছে, পুতিন এখনও পুরো ইউক্রেন দখল করতে চান। পাশাপাশি তিনি প্রাক্তন সোভিয়েত অঞ্চল পুনরুদ্ধারের লক্ষ্য থেকে সরে আসেননি।

    যার মধ্যে কিছু ও ইউরোপীয় ভূখণ্ডও রয়েছে। ২০২২ সালে ইউক্রেনে পুরোপুরি আক্রমণ শুরুর পর থেকে প্রেসিডেন্ট পুতিনের লক্ষ্য এখনও একই আছে। মার্কিন হাউস ইন্টেলিজেন্স কমিটির ডেমোক্র্যাট সদস্য মাইক কুইগলি বলেছেন, গোয়েন্দা তথ্য বারবারই বলে আসছে, পুতিন ইউক্রেন ছাড়া আরও বেশি কিছু চাইছেন। ইউরোপীয়রাও এ তথ্যে দৃঢ়ভাবে বিশ্বাসী।পোল্যান্ড পুরোপুরি নিশ্চিত, আর বাল্টিক দেশগুলো মনে করছে তারাই পুতিনের প্রথম লক্ষ্য হতে যাচ্ছে।এদিকে,ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি নিয়ে আলোচকরা একটি সমাধানে পৌঁছানের চেষ্টার মধ্যেই এমন চাঞ্চল্যকর তথ্য নতুন অনিশ্চয়তা ডেকে এনেছে।

    এর আগে প্রেসিডেন্ট ট্রাম্পের দল দাবি করছিল,প্রেসিডেন্ট পুতিন সংঘাত শেষ করতে চাচ্ছেন। প্রেসিডেন্ট পুতিন ইউরোপের জন্য হুমকি নয়, এমন দাবির সঙ্গেও এই গোয়েন্দা তথ্য মেলেনি।