
অসমে বেআইনি অনুপ্রবেশকারী শনাক্তকরণের লক্ষ্যে আধার কার্ড পাওয়ার জন্য এনআরসিতে আবেদন বাধ্যতামূলক করার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা।তিনি জানিয়েছেন, আধার কার্ডের জন্য আবেদন করাটা শুধু নাগরিক হিসাবে নথিভুক্ত হওয়ার আবেদন করা নয়।
এরমধ্যে বহু সন্দেহভাজন নাগরিক আছেন। সেজন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে এবার থেকে আধার কার্ডের জন্য এনআরসিতে আবেদনের রিসিপ্ট নম্বর দিতে হবে।মুখ্যমন্ত্রীর দাবি, এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে, বেআইনিভাবে অনুপ্রবেশকারী বিদেশিদের চিহ্নিত করতে।অসমে আর আধার কার্ড পাওয়াটা সহজ হবে না।বেশ কিছুদিন ধরে আধার জটে পড়েছেন অসমের কয়েক লাখ মানুষ। ২০১৮ সালে প্রকাশিত হয় অসমের এনআরসি খসড়া। বাদ পড়ে প্রায় ৪০ লাখ মানুষের নাম। পরের বছর চূড়ান্ত খসড়া প্রকাশিত হলে দেখা যায় বাদ পড়েছেন অন্তত ২০ লাখ মানুষ। এনআরসির প্রথম খসড়ায় নাম না থাকার ভিত্তিতে বায়োমেট্রিক লক থাকায় থাকায় এরা সরকারি সুবিধা থেকে বঞ্চিত হন। এখনও অসমের প্রায় ৯.৫৫ লাখ নাগরিকের বায়োমেট্রিক লক রয়েছে।








