গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Nadia কল্যাণী এইমসে মেন্টাল হেলথের নামে এনআরসি সার্ভে : মুখ্যমন্ত্রী

    কল্যাণী এইমসে মেন্টাল হেলথের নামে এনআরসি সার্ভে : মুখ্যমন্ত্রী

    0
    200
    ছবি সৌজন্যে :ফেসবুক
    কল্যাণী এইমসে মেন্টাল হেলথের নামে পরোক্ষে এনআরসির সার্ভে চালাচ্ছে কেন্দ্রীয় সংস্থা। নবান্নে সাংবাদিক বৈঠক করে এমনই দাবি করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।
    জনসাধারণকে সতর্ক করে তিনি বলেছেন, কোনও নাগরিকের বাড়িতে যদি কেউ সার্ভে করতে আসে, আগে প্রশাসনের কাছে জেনে নিন। রাজ্য সরকার করলে আগেই জানিয়ে দেবে। মুখ্যমন্ত্রীর অভিযোগ, এইমসকে রাজ্য সরকার এত জমি দিয়েছে, কিন্তু উদ্বোধনের সময় রাজ্যকে ডাকে না। এখন মেন্টাল হেলথের নাম করে একটা রাজনৈতিক দলের হয়ে বাড়ি বাড়ি ঘুরে তথ্য সংগ্রহ করছে। কেন্দ্রের কাজ কেন্দ্র করুক, এইমসের কাজ রোগী সুস্থ করা — সার্ভে করা নয়। কেন্দ্রকে কটাক্ষ করে মমতা বন্দ্যোপাধ্যায় আরও বলেছেন, সরাসরি এনআরসি করতে পারছে না, তাই এজেন্সির মাধ্যমে চালাচ্ছে খেলা।  সূত্রের খবর, এদিন মন্ত্রিসভার বৈঠকে এ ব্যাপারে পঞ্চায়েত মন্ত্রী প্রদীপ মজুমদারকে পঞ্চায়েত এলাকাগুলিতে সতর্কতা জারি করার কথা বলেন মুখ্যমন্ত্রী।
    একইভাবে পুরমন্ত্রী ফিরহাদ হাকিমকে প্রতিটি পুরসভার কাউন্সিলরদের এই সার্ভের বিষয়ে সতর্ক করার জন্য বলেন মুখ্যমন্ত্রী।