ডাক্তার পরিচয়ে এসএসকেএমে নাবালিকা নিগ্রহ

0
118
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
এবার ডাক্তার পরিচয় দিয়ে এসএসকেএম হাসপাতালে ১৫ বছরের নাবালিকা রোগিণীকে যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে।অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গিয়েছে, বুধবার দুপুরে ট্রমা কেয়ারের শৌচাগারে নিয়ে গিয়ে নাবালিকাকে যৌন নিগ্রহ করা হয় বলে অভিযোগ। অভিযুক্ত আগে এসএসকেএম হাসপাতালের চুক্তি ভিত্তিক ওয়ার্ড বয় ছিল। বর্তমানে এনআরএস হাসপাতালে কর্মরত সে। আগে কাজ করার সুবাদে এসএসকেএম হাসপাতালের ইউনিফর্ম ছিল তার কাছে, সেই ইউনিফর্ম পরেই অভিযুক্ত হাসপাতালে ঢোকে বলে জানা গেছে। বুধবার ওপিডিতে চিকিৎসা করাতে আসে নাবালিকা। অভিযোগ, তার পরিবার যখন ডাক্তার দেখানোর জন্য টিকিট করাতে ব্যস্ত ছিল তখন নাবালিকাকে ভুলিয়ে ট্রমা কেয়ারে নিয়ে যায় অভিযুক্ত।
তারপরে শৌচাগারে ঢুকিয়ে তাকে যৌন নিগ্রহ করা হয়। অভিযুক্ত অমিত মল্লিককে গ্রেফতার করেছে ভবানীপুর থানা।