গ্রাম থেকে শহর
News & Much More

34 C
Kolkata
34 C
Kolkata
More
    Home National অতীত থেকে শিক্ষা নেয়নি এনটিএ, মন্তব্য কোর্টের

    অতীত থেকে শিক্ষা নেয়নি এনটিএ, মন্তব্য কোর্টের

    0
    12
    ছবি সৌজন্যে :  রিপ্রেসেন্টেশনাল 

    ডাক্তারি পড়ার সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষা, নিট-ইউজি-র আয়োজন নিয়ে এবার সুপ্রিম কোর্টে প্রশ্নের মুখে পড়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি, এনটিএ। শীর্ষ আদালতের মন্তব্য, অতীতের প্রশ্নফাঁসের ঘটনা থেকে কোনও শিক্ষা নেয়নি এনটিএ।

    এটি অত্যন্ত দুর্ভাগ্যজনক। উল্লেখ্য, বর্তমানে নিট-ইউজি পরিচালনার দায়িত্বে রয়েছে এনটিএ। তবে সাম্প্রতিক প্রশ্নফাঁস বিতর্কের পরে পরীক্ষার দায়িত্বপ্রাপ্ত সংস্থা বদলের দাবিতে সুপ্রিম কোর্টে মামলা দায়ের হয়েছে। তার প্রেক্ষিতে এনটিএ, কেন্দ্রীয় সরকার এবং তদন্তকারী সংস্থা সিবিআই-এর জবাব তলব করেছে আদালত।উল্লেখ্য, দু’বছর আগে, ২০২৪ সালেও নিট প্রশ্নফাঁসের অভিযোগ উঠেছিল। তখনও জল গড়িয়েছিল সুপ্রিম কোর্ট পর্যন্ত। পুরনো সেই মামলার কথা এনটিএ-কে স্মরণ করিয়ে দিয়েছে বিচারপতি পিএস নরসিংহ এবং বিচারপতি অলোক আরাধের বেঞ্চ। সুপ্রিম কোর্টে মন্তব্য, এনটিএ অতীতের ভুল থেকে কোনও শিক্ষা নেয়নি। এটা সত্যিই দুর্ভাগ্যজনক। এই বিষয় আগেও একবার আদালতে উঠে এসেছিল। তখন একটি কমিটি গঠন করা হয়েছিল। ওই কমিটি বেশ কিছু সুপারিশ করেছিল, যার অনেকগুলিই গ্রহণ করা হয়েছিল।

    একইসঙ্গে, কমিটির প্রস্তাবিত সুপারিশগুলি এনটিএ কতটা বাস্তবায়িত করেছে, সে বিষয়ে জানতে চেয়েছে সুপ্রিম কোর্ট। আগামী বৃহস্পতিবারের মধ্যে হলফনামা জমা দিয়ে এ বিষয়ে নিজেদের অবস্থান জানাতে বলা হয়েছে এনটিএ-কে।প্রশ্নফাঁস এবং পরীক্ষা বাতিলের ঘটনাকে কেন্দ্র করে বিতর্কের মাঝে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন। তাদের আবেদন, এনটিএ-র পরিকাঠামোগত সংস্কার করা হোক। কিংবা, এনটিএ-কে দায়িত্ব থেকে সরিয়ে কোনও স্বশাসিত ও নির্ভরযোগ্য সংস্থার হাতে দায়িত্ব তুলে দেওয়া হোক।