
নিট পরীক্ষায় কিছু অনিয়ম সামনে এসেছে। নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁসের আবহে রবিবার এমনই মন্তব্য করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি বলেছেন, নিট পরীক্ষায় প্রশ্ন ফাঁসের ঘটনার সঙ্গে যদি এনটিএ-র আধিকারিকরা যুক্ত থাকে তাহলে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। সরকার এই বিষয়ে উদ্বিগ্ন।
কোনও অপরাধীকে ছাড় দেওয়া হবে না। কঠোর শাস্তি পাবে। উল্লেখ্য, নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে সরব হয়েছেন বিরোধী শিবিরের শীর্ষ নেতৃত্ব। তারা দাবি করেছেন, বিজেপি সরকার এবং শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান চায় না এই দুর্নীতি নিয়ে তদন্ত হোক। সেইজন্য তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে। এই পরিস্থিতির মধ্যেই রবিবার নিট পরীক্ষায় কিছু জায়গায় বেনিয়ম হয়েছে তাতে মেনেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী।সর্বভারতীয় ডাক্তারি প্রবেশিকা অর্থাৎ নিট পরীক্ষায় প্রশ্নপত্র ফাঁস নিয়ে গোটা দেশ উত্তাল হয়ে উঠেছে। দফায় দফায় চলেছে পরীক্ষার্থীদের বিক্ষোভ। শুরু হয়েছে রাজনৈতিক তরজা। এই পরিস্থিতিতে শিক্ষামন্ত্রীর মন্তব্য বাড়তি মাত্রা দিয়েছে।








