প্রশ্নপত্র ফাঁস: স্থগিত সিএসআইআর নেটও

0
156
PROSNAPATRA FAS STHOGITH CSIR NET O
PROSNAPATRA FAS STHOGITH CSIR NET O
দেশজুড়ে প্রশ্নফাঁস বিতর্কের মধ্যেই আরও সর্বভারতীয় পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। নিট, নেট পরীক্ষার পর এবার স্থগিত হয়েছে সিএসআইআর-ইউজিসি নেট পরীক্ষা। আগামী ২৫ ও ২৭ জুন সিএসআইআর-ইউজিসি নেট পরীক্ষা হওয়ার কথা ছিল।
শুক্রবার রাতে এনটিএ-র তরফে বিজ্ঞপ্তি দিয়ে জানানো হয়েছে, অনিবার্য কারণ বশত সংশ্লিষ্ট পরীক্ষাটি পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরীক্ষার পরিবর্তিত দিনক্ষণ এনটিএ-র ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে। সিএসআইআর-ইউজিসি নেট পরীক্ষার মাধ্যমে বিজ্ঞানের বিভিন্ন বিষয়ে জুনিয়র ফেলোশিপ প্রোগ্রামের জন্য প্রার্থীদের যোগ্যতা নির্ধারণ করা হয়। ইউজিসি-র নির্ধারিত যোগ্যতার মানদণ্ড পূরণ করে এমন ভারতীয় বিশ্ববিদ্যালয় ও কলেজগুলিতে জুনিয়র রিসার্চ ফেলোশিপ, লেকচারশিপ এবং সহকারী অধ্যাপকের যোগ্যতা নির্ধারণের জন্য এই পরীক্ষা নেওয়া হয়। যদিও গুরুত্বপূর্ণ সর্বভারতীয় এই পরীক্ষা স্থগিতের পিছনে ঠিক কী কারণ রয়েছে তা অবশ্য স্পষ্ট জানায়নি এনটিএ।