অভিযোগ থাকলে ফের হবে সিইউইটি ইউজি

0
150
CUTE UG will be repeated if there is a complaint
CUTE UG will be repeated if there is a complaint
চলতি বছরের স্নাতক স্তরে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়গুলিতে ভর্তির প্রবেশিকা পরীক্ষার আনসার কি প্রকাশ করেছে ন্যাশনাল টেস্টিং এজেন্সি। ১৩.৪ লাখ পরীক্ষার্থী এবার এই প্রবেশিকায় বসার জন্য নিজেদের নাম নথিভুক্ত করেছিলেন বলে জানানো হয়েছে।
জুনের ৩০ তারিখ এই পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা ছিল এনটিএ-র। এক সপ্তাহেরও বেশি দেরিতে তা প্রকাশিত হয়েছে। এনটিএ-র তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, কোনও পরীক্ষার্থী যদি এই প্রবেশিকা নিয়ে কোনও অনিয়মের অভিযোগ তোলেন, আর সেটা যদি সত্যি প্রমাণিত হয়, তাহলে আবার এই প্রবেশিকা পরীক্ষা নেওয়া হবে। অনিয়মের অভিযোগ প্রমাণিত হলে ১৫ থেকে ১৯ জুলাইয়ের মধ্যে এই পরীক্ষা ফের নেওয়া হবে বলে জানানো হয়েছে। জুলাইয়ের ৯ তারিখ বিকেল ৫টা পর্যন্ত ছাত্রছাত্রীদের সময় দেওয়া হয়েছে। ওই সময়ের মধ্যেই আনসার কি কোনও রকম অনিয়মের অভিযোগ থাকলে পরীক্ষার্থীদের তা এনটিএ-কে জানাতে হবে। চলতি বছরে নিট ইউজি-র ফলাফল প্রকাশিত হওয়ার পরে ব্যাপক অনিয়মের অভিযোগ ওঠায় দেশজুড়ে বিতর্কের ঢেউ ওঠে। তার প্রেক্ষিতেই এনটিএ এমন সিদ্ধান্ত নিয়েছে বলে মনে করা হচ্ছে।