গ্রাম থেকে শহর
News & Much More

25 C
Kolkata
25 C
Kolkata
More
    Home National দুষ্কৃতীদের গুলিতে খুন এনটিপিসি-র ডেপুটি জেনারেল ম্যানেজার 

    দুষ্কৃতীদের গুলিতে খুন এনটিপিসি-র ডেপুটি জেনারেল ম্যানেজার 

    0
    187
    ছবি সৌজন্যে : এক্স
    অফিসে যাওয়ার পথে দুষ্কৃতীদের গুলিতে খুন হতে হয়েছে এনটিপিসি-র ডেপুটি জেনারেল ম্যানেজার কুমার গৌরবকে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে ঝাড়খণ্ডের হাজারিবাগে। জানা গিয়েছে, শনিবার সকালে অফিসে যাচ্ছিলেন কুমার গৌরব। ন্যাশনাল থার্মাল পাওয়ার কর্পোরেশনের কেরেনদারি অফিসে কর্মরত ছিলে তিনি। অফিসে যাওয়ার পথে আচমকাই বাইকে চেপে আসে কয়েকজন আততায়ী।
    গৌরবের গাড়ি থামিয়ে এলোপাথাড়ি গুলি চালিয়ে পালিয়ে যায় তারা। ঝাড়খণ্ডের হাজারিবাগে আচমকাই গুলি চালানো হয় কুমার গৌরবের দিকে। গুলিবৃষ্টির সময় গাড়ির সামনের সিটে বসেছিলেন এনটিপিসি আধিকারিক। চালক ছাড়াও এসইউভি গাড়িতে আরও দু’জন ছিলেন। গুলি লাগার পর রক্তাক্ত অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয় গৌরবকে।
    সেখানে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। পরে তাঁর দেহ নিয়ে যাওয়া হয় ময়নাতদন্তের জন্য। সেখানে বেশ কয়েকজন এনটিপিসি আধিকারিক উপস্থিত ছিলেন। সহকর্মীর এমন মর্মান্তিক পরিণতিতে আতঙ্কিত হয়ে পড়েছেন তাঁরা। হাজারিবাগের পুলিশ সুপার অরবিন্দ কুমার সিং জানান, আততায়ীদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে।