
ভারত স্থির করে নিয়েছে যে পরমাণু হামলার হুমকি আর সহ্য করবে না। নিউক্লিয়ার ব্ল্যাকমেইল বহুদিন ধরে চলছে। আর সহ্য করা হবে না। আগামীদিনেও শত্রুরা যদি এমন কোনও চেষ্টা করে, তবে সেনাই স্থির করবে কখন, কীভাবে জবাব দেওয়া হবে, স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
পাশাপাশি স্বাধীনতা দিবসের ভাষণেও প্রধানমন্ত্রীর কণ্ঠে শোনা গিয়েছে অপারেশন সিঁদুরের জয়গান। লালকেল্লা থেকে দাঁড়িয়ে স্যালুট জানিয়েছেন অপারেশন সিঁদুরের বীর জওয়ানদের। এ দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ভারতীয় সেনার বীর-সাহসী জওয়ানরা শত্রুদের তাদের কল্পনারও অতীত শাস্তি দিয়েছে। পহেলগাঁওতে যেভাবে জঙ্গিরা সীমান্তের ওপার থেকে এসে হত্যালীলা চালিয়েছে, ধর্ম জেনে হত্যা করেছে, স্ত্রী-সন্তানদের সামনে হত্যা করেছে, ভারতবাসীর মন ক্রোধে ভরা ছিল।
অপারেশন সিঁদুর ওই আক্রোশের প্রকাশ। অপারেশন সিঁদূরের বর্ণনা দিয়ে বলেন, ২২ তারিখের পর সেনাকে খোলাছুট দেওয়া হয়েছিল। শত্রুদের মাটিতে ঢুকে জঙ্গিদের ঘাঁটি গুঁড়িয়ে দেওয়া হয়েছে। পাকিস্তানের ঘুম ভেঙেছে। পাকিস্তানে হওয়া ধ্বংসলীলা এতটাই বড় ছিল যে প্রতিদিন নতুন নতুন তথ্য সামনে আসছে।
