পরমাণু ইস্যু : ইরানকে আলটিমেটাম ট্রাম্পের

0
190
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

নতুন পরমাণু চুক্তির জন্য ইরানকে দু’ মাসের সময়সীমা বেঁধে দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এর মধ্যে চুক্তি না হলে সামরিক পদক্ষেপ নিতে প্রস্তুত আমেরিকা।  তবে কবে থেকে এই সময় শুরু হবে,তা জানা যায়নি।এদিকে ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে নতুন করে উত্তেজনা শুরু হয়েছে।এর আগে চলতি মাসের শুরুতে ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি ইরানের নেতৃত্বের কাছে দেশটির পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করে একটি চিঠি পাঠিয়েছেন।

ওই চিঠিতে পারমাণবিক কর্মসূচি নিয়ন্ত্রণে একটি নতুন চুক্তির বিষয়ে আলোচনার আহ্বান জানানো হয়েছে।তবে এ চিঠি প্রত্যাখান করেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়োতুল্লাহ আলি খামেনি।এরপর চিঠি প্রত্যাখ্যান করায় খামেনিকে দু’ মাসের আল্টিমেটাম দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প।

বলা হচ্ছে,দু’ মাসের মধ্যে নতুন পারমাণবিক চুক্তি না হলে তেহরানের পারমাণবিক পরিকাঠামোতে সামরিক হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এই পদক্ষেপের লক্ষ্য ইরানকে চাপ প্রয়োগ করা এবং পারমাণবিক কাজকর্ম পুরোপুরি বন্ধ করা বলে মনে করা হচ্ছে।