পরমাণু কর্মসূচি: ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির সঙ্গে আলোচনায় ইরান

0
157
ছবি সৌজন্যে : এক্স
ইউরোপের তিন দেশের সঙ্গে নতুন করে পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় বসবে ইরান। ইরানের কূটনীতিকরা ব্রিটেন, ফ্রান্স ও জার্মানির প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন। আগামী শুক্রবার তুরস্কের ইস্তানবুলে ওই আলোচনা হবে।
ইরানের পারমাণবিক কেন্দ্রগুলোর ওপর মার্কিন হামলার একমাস পর ওই আলোচনা হতে চলেছে। এর আগে ওই তিন দেশ তেহেরানকে হুঁশিয়ারি দিয়ে বলেছিল, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনায় না ফিরলে ইরানের ওপর আবারও নিষেধাজ্ঞা আরোপ হতে পারে।
ব্রিটেন, ফ্রান্স ও জার্মানিকে একসঙ্গে ই-গ্রি নামে ডাকা হয়। জানা যাচ্ছে ওই ই-থ্রি দেশগুলো তেহেরানের সঙ্গে যোগাযোগ রেখেছে। ইরানকে কোনওভাবেই পারমাণবিক অস্ত্র তৈরি করতে দেওয়া যাবে না। এই কারণে জার্মানি ফ্রান্স ও ব্রিটেন ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে একটা টেকসহ ও যোগ্য কূটনৈতিক সমাধান খুঁজে পেতেই ই-থ্রি দেশগুলোর সঙ্গে নিবিড়ভাবে কাজ চালিয়ে যাচ্ছে।