গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home National পারমাণবিক ক্ষেত্রকে উন্মুক্ত করা হবে, বার্তা মোদীর 

    পারমাণবিক ক্ষেত্রকে উন্মুক্ত করা হবে, বার্তা মোদীর 

    0
    108
    ছবি সৌজন্যে : এক্স
    নিউক্লিয়ার পাওয়ার সেক্টরকে প্রাইভেট সেক্টরের খাতে উন্মুক্ত করা হচ্ছে। ভারত-ব্রিটেন সিইও ফোরামে এমনই দাবি করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
    তিনি বলেছেন, পারমাণবিক বিদ্যুৎ খাতকে বেসরকারি খাতের জন্য উন্মুক্ত করার পর এই সবকিছুই ভারত-ব্রিটেনের সহযোগিতাকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেছে। পরিকাঠামো গত উন্নয়ন উন্নয়ন ভারতের জন্য একটি অগ্রাধিকার। দু’দেশ পরবর্তী প্রজন্মের পরিকাঠামোগত  বিনিয়োগ করেছে।
    ভারত  ২০৩০ সালের মধ্যে ৫০০ গিগাওয়াট পুনর্নবীকরণযোগ্য শক্তির লক্ষ্যমাত্রার দিকে দ্রুত এগিয়ে যাচ্ছে।
    মোদীর মন্তব্য, ভারত এবং ব্রিটেন একসঙ্গে বিশ্বব্যাপী মানদণ্ড স্থাপন করুক। এদিকে,মুম্বইয়ের সিইও ফোরামে ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ের স্টার্মার বলেছেন, ব্রিটেন এবং ভারত গুরুত্বপূর্ণ ব্যবসা এবং বিনিয়োগকারী। ভারতের সঙ্গে ব্রিটেনের সম্পর্কের ক্ষেত্রে বিনিয়োগকারী এবং আইকনিক ব্যবসা।