
চন্দ্রনাথ রথকে খুনে ব্যবহৃত গাড়ির নম্বর প্লেট ভুয়ো। মাটিগাড়ার বাসিন্দা গাড়ির আসল মালিক উইলিয়াম জোশেফকে থানায় ডেকে জেরা করেছে পুলিশ।
চন্দ্রনাথ রথের খুনের তদন্তে নেমে বাজেয়াপ্ত গাড়ির নম্বর প্লেট ভুয়ো বলে জানতে পারে পুলিশ। এরপর জানা যায় এই নম্বর প্লেটের গাড়ি শিলিগুড়ির আরটিওতে রেজিস্টার্ড, শিলিগুড়িতে রেজিস্টার্ড গাড়িটির মালিককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে খবর। মাটিগাড়া থানায় ডেকে ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। ইতিমধ্যে ঘটনার তদন্তে সিট গঠন করা হয়েছে। গাড়ির মালিক উইলিয়াম জোশেফ জানিয়েছেন গাড়িটি বিক্রির জন্য তিনি ইন্টারনেটে দিয়েছিলেন।
মাটিগাড়া থানায় পুলিশ পুরো ভেরিফিকেশন করেছে। থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করার পর ছেড়ে দিয়েছে।
