
টোটোয় দৌরাত্ম্য রুখতে এবার সক্রিয় রাজ্য পরিবহণ দফতর। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী বলেছেন প্রত্যেক টোটোর রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করতে হবে।
টোটোতে কিআউ কোড স্টিকার লাগাতে হবে। এব্যাপারে টোটো ইউনিয়ন এবং প্রশাসনের সঙ্গে এব্যাপারে আলোচনা করা হবে। কোথায় কিভাবে টোটো চলবে তা নিয়ে নির্দিষ্ট গাইডলাইন দেওয়া হবে। নভেম্বরের ১০ তারিখ থেকে রেজিস্ট্রেশনের প্রক্রিয়া শুরু হবে। ৬ মাস পর প্রতি মাসে ১০০ টাকা করে চার্জ নেওয়া হবে। চলবে ৩০ তারিখ পর্যন্ত। প্রত্যেক টোটোচালককে হাজার টাকার রেজিস্ট্রেশন ফি নেওয়া হবে।
পাশাপাশি অবৈধভাবে যারা টোটো তৈরি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। একইসঙ্গে জাতীয় এবং রাজ্য সড়কে টোটো চলাচল পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।








