গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home Murshidabad পথ দুর্ঘটনায় মৃত নার্স

    পথ দুর্ঘটনায় মৃত নার্স

    0
    283
    জঙ্গিপুর সুপার স্পেশালিটি হাসপাতালে কাজে যোগ দিতে যাওয়ার পথে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে এক নার্সের। পুলিশ সূত্রে খবর, মৃতা বছর ৩১-র মৌসুমি কুন্ডু। স্থানীয় সূত্রে খবর, সোমবার দুপুরে মোটর বাইকের পিছনে বসে হাসপাতালে ডিউটি করতে যাচ্ছিলেন ৩১ বছরের মৌসুমি।
    রোদ থেকে মাথা বাঁচাতে ছাতা খুলে বসেছিলেন বাইকে। হাসপাতালের প্রায় কাছাকাছি চলে গিয়েছিলেন। ওই সময় হাওয়ায় মৌসুমির হাতের ছাতাটি উল্টে যায়। তিনি নিজের ভারসাম্য রাখতে না-পেরে বাইক থেকে উল্টে রাস্তায় পড়ে যান।  প্রচুর রক্তক্ষরণ হয়। দুর্ঘটনাস্থল থেকে প্রায় সঙ্গে সঙ্গে মৌসুমিকে উদ্ধার করে জঙ্গিপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল।
    কিন্তু চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। মৃতার দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।
    ছবি  সৌজন্যে : নিজস্ব