
স্বামীকে খুঁজতে বেরিয়েছিলেন পাড়ায়। মহেশতলায় গভীর রাতে বাড়ির কাছে গলিতে নার্সের ওড়না প্যাঁচানো দেহ মিলেছে রাস্তায়। মৃতের স্বামী খুনের অভিযোগ করেছেন। যে বাড়ির সামনে নার্সের দেহ মেলে সেই বাড়ির মালিককে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
জানা গিয়েছে মহেশতলার দক্ষিণ জগতলার বাসিন্দা শিল্পী বিবি স্বামী নাসির আলির সঙ্গে থাকতেন। শনিবার অনেক রাত হয়ে যাওয়ায় স্বামী বাড়ি না ফেরায় খুঁজতে বেরিয়েছিলেন শিল্পী। নাসিরের দাবি রাত আড়াইটের দিকে এক প্রতিবেশির ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে শিল্পীকে অচৈতন্য অবস্থা উদ্ধার করেন তিনি। এরপর বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন।
নাসিরের অভিযোগ শিল্পীকে খুন করা হয়েছে। গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় ছিল। ঠিক কি কারণে মৃত্যু, ওই রাতে মহিলার স্বামী নাসির কোথায় ছিলেন তার সবটাই তদন্ত করে দেখছে পুলিশ।









