গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Kolkata মহেশতলায় শ্বাসরোধ করে নার্স খুন

    মহেশতলায় শ্বাসরোধ করে নার্স খুন

    0
    97
    ছবি সৌজন্যে : নিজস্ব
    নিশুতি রাতে স্বামীকে খুঁজতে গিয়ে খুন হয়ে গিয়েছেন মহেশতলার বাসিন্দা পেশায় নার্স শিল্পী বিবি। পরে বাড়ির কাছেই গলির মধ্যে গলায় ওড়না পেঁচানো, সংজ্ঞাহীন অবস্থায় তাঁর দেহ উদ্ধার হয়।
    ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, শ্বাসরোধ করে খুন করা হয়েছে শিল্পীকে। জানা গিয়েছে, মহরম উপলক্ষে বাচ্চাদের নিয়ে শনিবার বাড়ি থেকে বেরিয়েছিলেন মৃতার স্বামী শেখ নাসির আলি। রাত ২টো পর্যন্ত তাঁর সঙ্গে স্ত্রীর কথাও হয়। কিন্তু তারপরও স্বামীর বাড়ি ফিরতে দেরি হওয়ায় তাঁর খোঁজে বেরিয়েছিলেন স্ত্রী। তারপরেই ভয়ঙ্কর পরিণতি হয়েছে তাঁর। রাত আড়াইটে নাগাদ স্বামীর কাছে ফোন যায়, পাড়ারই একটি বাড়ির পিছনে অচৈতন্য অবস্থায় পড়ে রয়েছেন তাঁর স্ত্রী। খুনের মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। মৃতার কল রেকর্ড খতিয়ে দেখছেন তদন্তকারীরা। কথা বলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে।
    মহেশতলা পুরসভার ২৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ জগৎপাড়ায় এই ঘটনা ঘটেছে। স্থানীয়রাই প্রথম শিল্পী বিবির দেহ দেখতে পান এবং পুলিশের খবর দেন তাঁরাই। মৃতার পরিবারের তরফে খুনের অভিযোগ আনা হয়েছে।