গ্রাম থেকে শহর
News & Much More

26 C
Kolkata
26 C
Kolkata
More
    Home National হরিদ্বারে হাসপাতালের শৌচাগারে উদ্ধার নার্সের দেহ

    হরিদ্বারে হাসপাতালের শৌচাগারে উদ্ধার নার্সের দেহ

    0
    101
    ছবি সৌজন্যে : এক্স
    উত্তরাখণ্ডের হরিদ্বারের বেসরকারি হাসপাতালের শৌচাগার থেকে নার্সের দেহ উদ্ধারের ঘটনায় রহস্য বাড়ছে। পুলিশ জানিয়েছে, মৃতের নাম সালোনি সিং। হরিদ্বারের জামালপুরের একটি হাসপাতালের নার্স ছিলেন তিনি। কাজের মধ্যেই দু’ঘণ্টার জন্য নিখোঁজ হয়ে গিয়েছিলেন তিনি। তার পর হাসপাতালের শৌচাগার থেকে তাঁর দেহ উদ্ধার হয়।
    পরিবারের অভিযোগ, তাঁকে খুন করা হয়েছে। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করছেন। ঘটনাটি ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছেন। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সালোনির পরিবারের অভিযোগ খণ্ডন করেছেন।
    পাল্টা তাঁদের দাবি, শৌচাগারের দরজা ভিতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে নার্সের দেহ উদ্ধার করা হয়। পুলিশ আরও জানিয়েছে, প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে এটি কোনও আত্মহত্যা বা খুনের ঘটনা নয়। শরীরে কোনও আঘাতেরও চিহ্ন মেলেনি। ঘটনার তদন্ত শুরু হয়েছে।