ছুরি-কাঁচি নিয়ে নার্সদের ভয়, পরে মরণঝাঁপ রোগীর

0
327

ছুরি-কাঁচি নিয়ে নার্স রোগীদের ভয় দেখিয়ে হাসপাতালের ছাদ দিয়ে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন এক রোগী। রবিবার মধ্যরাতে চন্দননগর হাসপাতালে ঘটনাকে কেন্দ্র করে হুলস্থল পরিস্থিতি তৈরি হয়।

অভিযোগ প্রকাশচন্দ্র বাইন নামের ওই রোগী মরণঝাঁপ দেওয়ার আগে নার্সদের টেবিল থেকে ছুরি কাঁচি নিযে ভয় দেখাতে থাকেন। বাধা দিতে গেলে তেড়ে যান। তারপর নার্সিং স্টাফদের ঘরের ভিতর দিয়ে সিঁড়ি বেয়ে হাসপাতালের ছাদে উঠে পড়েন তিনি। এরপরেই তিনতলা থেকে ঝাঁপ দেন। জানা গিয়েছে পেশায় গাড়িচালক প্রকাশচন্দ্র বাইন শুক্রবার পেটেব্যথা ও রক্তবমি উপসর্গ নিয়ে’ হাসপাতালে ভর্তি হয়েছিলেন। মুর্শিদাবাদের বাসিন্দা হলেও কয়েক বছর ধরে চন্দননগরের মহাডাঙা কলোনিতে থাকতেন।

রবিবার রাতে ঝাঁপ দেওয়ার পর রক্তাক্ত অবস্থায় তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। তবে মৃতের পরিবার ছুরি কাঁচি নিয়ে ভয় দেখানোর অভিযোগ মানতে নারাজ।

ছবি  সৌজন্যে : নিজস্ব