
অভিনেত্রী নুসরাত ভারুচা স্পষ্ট জানিয়ে দিয়েছেন, যিনি তার অভিনয় ক্যারিয়ারকে মেনে নেবেন না,তাকে তিনি বিয়ে করবেন না।
সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবনের নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেছেন,ছোরি টু খ্যাত অভিনেত্রী।সাক্ষাৎকারে নুসরাত জানিয়েছেন,এখনো তিনি জীবনসঙ্গীর খোঁজে রয়েছেন।তবে অনেক পাত্রপক্ষের সঙ্গে দেখা হলেও বেশিরভাগই তার কাছে অভিনয় ছাড়ার শর্ত দিয়েছেন, যা মোটেও মেনে নিতে পারেননি তিনি। নুসরাত বলেছেন, এমন কাউকে বিয়ে করতে চান না, যে তাঁর ক্যারিয়ার নিয়ে আপত্তি জানাবে।তিনি আরও যোগ করেছেন, তিনি জানেন,কাকে বিয়ে করবেন সেটা তখনই ঠিক হবে, যখন এমন কাউকে পাবেন, যিনি তাঁকে এবং তাঁর পেশাকে শ্রদ্ধা করবেন।পরিবার থেকেও বিয়ের জন্য চাপ থাকলেও নুসরাত জানিয়েছেন , সিদ্ধান্ত তিনি নিজেই নিতে চান। বলেছেন তিনি বাড়িতে এই নিয়ে ঝগড়া করেন না। সবাইকে মন দিয়ে শোনেন। তবে বিয়ে করবেন তখনই, যখন মনে হবে,এই মানুষটাই সঠিক।অভিনেত্রী নুসরাত ভারুচা জানিয়েছেন,অ্যারেঞ্জড ম্যারেজের ব্যাপারে তিনি উন্মুক্ত মনোভাব পোষণ করেন এবং পাত্রপক্ষের সঙ্গে দেখা করতেও রাজি থাকেন। তবে সব জায়গাতেই মূল বাধা হয়ে দাঁড়ায় তার অভিনয় জীবন।নুসরাতকে সম্প্রতি দেখা গেছে বিশাল ফুরিয়া পরিচালিত হরর ফিল্ম ,ছোরি টু-তে।
এটি ২০২১ সালে মুক্তিপ্রাপ্ত জনপ্রিয় সিনেমা ছোরি-র সিক্যুয়েল।নতুন এই ছবিতে তার বিপরীতে খল চরিত্রে অভিনয় করেছেন সোহা আলী খান। সিনেমাটি মুক্তি পেয়েছে ১১ এপ্রিল, প্রাইম ভিডিওতে।
