
যীশু সেনগুপ্ত, পরমব্রত, মিমি চক্রবর্তীর পর এবার বলিউডের খাতায় নাম লেখালেন টলিউডের গ্ল্যামারাস নায়িকা নুসরাত জাহান। তবে কোনো সিনেমায় নয়, নুসরাতকে দেখা যাবে মিউজিক ভিডিওতে।
কুমার তুরানি প্রযোজিত এক হিন্দি মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন নুসরাত জাহান।গায়ক পাপনের গাওয়া হাত পে লেহেরায়ে কঙ্গন তেরা গানের ভিডিওটি পরিচালনা করেছেন স্নেহা শেঠি কোহলি।হিন্দি গানটির সঙ্গে মহিলা কণ্ঠে থাকছে কমলা নিত্য করে থমকিয়া থমকিয়া’র ফিউশন। জানা যাচ্ছে সম্প্রতি উত্তর কলকাতার লাহা বাড়িতে শেষ হয়েছে মিউজিক ভিডিওটির শুটিং পর্ব। চৈত্রের দাবদাহকে উপেক্ষা করেই দুর্গাপূজার আমেজে সেজে উঠেছিল লাহা বাড়ি।
সেখানেই নুসরাত হাজির হন একেবারে বাঙালি সাজে।শাড়ি গয়নার দেশি লুকে দারুণভাবে নজর কেড়েছেন অভিনেত্রী নুসরাত জাহান। এখন ভিডিওটি প্রকাশ্যে আসার অপেক্ষা।









