
যশ দাশগুপ্তকে সঙ্গে নিয়ে ফ্ল্যাট প্রতারণা মামলায় ইডি দফতরে হাজিরা দিয়েছেন নুসরত জাহান। সাদা সালোয়ার, চোখে সানগ্লাস পরে গাড়ি থেকে নেমে যশের সঙ্গে একপ্রকার সবাইকে এড়িয়ে সিজিও কমপ্লেক্সে ঢুকে যান তিনি।
এই মামলায় এর আগেও বসিরহাটের প্রাক্তন সাংসদকে সল্টলেকের দফতরে ডেকে জিজ্ঞাসাবাদ করেছে কেন্দ্রীয় সংস্থা। রাজারহাট এলাকায় ফ্ল্যাট দেওয়ার নাম করে যে প্রতারণার অভিযোগ উঠেছিল। সেই অভিযোগের ভিত্তিতে তদন্ত চালাচ্ছিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। যে সংস্থা ফ্ল্যাট তৈরি করেছিল, সেখানকার অন্যতম ডিরেক্টর ছিলেন বসিরহাটের প্রাক্তন তৃণমূল সাংসদ নুসরত। রাজারহাটে ফ্ল্যাট দেওয়ার নাম করে যে প্রতারণার অভিযোগ উঠেছিল। তারই ভিত্তিতে তদন্ত চালাচ্ছে ইডি। যে সংস্থা ফ্ল্যাট তৈরি করেছিল, সেখানকার অন্যতম ডিরেক্টর ছিলেন অভিনেত্রী নুসরত। ইডি সূত্রে খবর গত কয়েকমাস ধরে তদন্ত করে সংশ্লিষ্ট মামলায় বেশ কিছু নতুন তথ্য হাতে এসেছে তাদের হাতে। সেই সূত্রেই নুসরতকে আবার ডেকে পাঠানো হয়েছে।
যদিও নুসরত জাহান ইডির কাছে আবেদন জানিয়েছিলেন কলকাতার বদলে তাঁকে দিল্লিতে জেরা করা হোক। কিন্তু সেই আবেদন খারিজ হয়ে যায়।







