গ্রাম থেকে শহর
News & Much More

24 C
Kolkata
24 C
Kolkata
More
    Home Lifestyle শীতে শালগমের পুষ্টিগুণ 

    শীতে শালগমের পুষ্টিগুণ 

    0
    134
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    শীতের সিজনে বাজারে সহজেই মিলছে শালগম। সাদা-বেগুনি রঙের সবজিটি শুধু স্বাদেই নয়, পুষ্টিগুণেও ভরপুর।

    নিয়মিত খাদ্যতালিকায় শালগম রাখলে শরীরের রোগ প্রতিরোধক্ষমতা বাড়ে, হজমশক্তি উন্নত হয় এবং শরীর থাকে চনমনে। শালগমে রয়েছে প্রচুর ভিটামিন সি, যা শরীরকে ভাইরাস ও ব্যাকটেরিয়ার আক্রমণ থেকে রক্ষা করে। ঠান্ডা-কাশি প্রতিরোধে এটি বেশ উপকারী।সবজিটিতে থাকা ফাইবার হজমের গতি বাড়ায় এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। পেটের গ্যাস ও অস্বস্তিও কমায়।পাশাপাশি,শালগমে রয়েছে পটাশিয়াম, যা রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে। এছাড়া এতে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট হৃদ্‌রোগের ঝুঁকি কমায়।অন্যদিকে,কম ক্যালোরিযুক্ত এই সবজি ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। নিয়মিত সালাদ বা স্যুপে শালগম রাখলে তৃপ্তি বেশি থাকে, ফলে অতিরিক্ত খাওয়ার প্রবণতা কমে।শালগমে প্রচুর ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম রয়েছে, যা হাড় ও দাঁত মজবুত রাখতে ভূমিকা রাখে।

    শিশু এবং বয়স্কদের জন্য তাই শালগম খুবই উপকারী।এছাড়া,শালগমের ভিটামিন এ ও সি ত্বকের উজ্জ্বলতা বাড়ায় এবং ত্বককে রাখে সুস্থ-সতেজ।