গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Lifestyle গ্রীষ্মের পুষ্টিকর সবজি ঢেঁড়স

    গ্রীষ্মের পুষ্টিকর সবজি ঢেঁড়স

    0
    156
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 

    ঢেঁড়স গ্রীষ্মকালীন একটি পুষ্টিকর সবজি, যা বাজারে সহজলভ্য।এতে রয়েছে ভিটামিন সি, ভিটামিন কে, ফোলেট, ফাইবার, ম্যাগনেসিয়াম ও পটাসিয়ামের মতো গুরুত্বপূর্ণ পুষ্টি উপাদান।এছাড়া ঢেঁড়সতে অ্যান্টিঅক্সিডেন্ট ক্যাটেচিন ও কোয়ারসেটিনও রয়েছে, যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়ক।

     বলা হয় ডায়াবেটিস নিয়ন্ত্রণে ঢেঁড়স খুবই কার্যকর।ঢেঁড়সে থাকা ফাইবার রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। গবেষণায় দেখা গেছে, ঢেঁড়সের পাউডার ডায়াবেটিস আক্রান্ত ইঁদুরের রক্তে শর্করার মাত্রা কমিয়েছে।পাশাপাশি ঢেঁড়সে থাকা আঁশ রক্তে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে, যা হৃদরোগের ঝুঁকি কমায়।আবার ক্যান্সার প্রতিরোধে সহায়ক ঢেঁড়স।ঢেঁড়সে থাকা লেকটিন প্রোটিন স্তন ক্যান্সারের কোষের বৃদ্ধি কমাতে সাহায্য করে। এছাড়া এতে থাকা ফোলেট ক্যান্সারের ঝুঁকি কমাতে সহায়ক।এর বাইরে ঢেঁড়সে ক্যালরির পরিমাণ কম, যা ওজন নিয়ন্ত্রণে রাখতে সাহায্য করে। এতে থাকা ফাইবার পেট ভরা রাখে, ফলে অতিরিক্ত খাওয়া কমায়।

    ঢেঁড়সে থাকা আঁশ কোষ্ঠকাঠিন্য দূর করে এবং হজম প্রক্রিয়াকে উন্নত করে।তবে,ঢেঁড়স খাওয়ার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে। ঢেঁড়সে অক্সালেট থাকে, যা অতিরিক্ত পরিমাণে কিডনিতে পাথর তৈরি করতে পারে। কিডনির সমস্যা থাকলে ঢেঁড়স খাওয়ার আগে চিকিৎসকের পরামর্শ নিন।