গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Lifestyle প্রোটিনের পরিমাণ বেশি বাদামে

    প্রোটিনের পরিমাণ বেশি বাদামে

    0
    134
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    সবাই জানেন বাদাম শুধু খেতেই সুস্বাদু নয়, এর রয়েছে নানা স্বাস্থ্য উপকারিতা।এতে থাকে স্বাস্থ্যকর চর্বি, আঁশ, প্রোটিনসহ নানান পুষ্টিগুণ।

    যদিও বাদাম প্রোটিনের মূল উৎস নয়, তবুও এতে উল্লেখযোগ্য পরিমাণ প্রোটিন থাকে।বাদামের তো নানা রকমফের রয়েছে, তবে এত সব বাদামের মধ্যে কোনটি সবচেয়ে বেশি প্রোটিনসমৃদ্ধ? যেমন অনেকেরই কাজু, আখরোট বা পেস্তা পছন্দের।তবে এসবের থেকে বেশি প্রোটিন পাওয়া যায় চিনাবাদামে। শুনতে অবাক লাগলেও এটাই সত্যি। অনেকেই চিনাবাদামকে বাদামের তালিকায় ফেলতে চান, তবে এটি আসলে একটি ডালজাতীয় খাদ্য।এই বাদামটি প্রোটিনে পরিপূর্ণ একটি খাবার। বলা হয়,প্রতি এক-চতুর্থাংশ কাপ চিনাবাদামে থাকে প্রায় ১১ গ্রাম প্রোটিন, ৪ গ্রাম আঁশ ও ২১ গ্রাম চর্বি।এই বাদামে শুধু প্রোটিনই থাকে না, ভিটামিন ও খনিজ উপাদানেও সমৃদ্ধ। এ ছাড়া চিনাবাদামে থাকে নায়াসিন, ভিটামিন ই এবং ফোলেইট।নায়াসিন হজমশক্তি ঠিক রাখতে সহায়ক।আর ভিটামিন ই হৃদরোগ প্রতিরোধে কার্যকর। ফোলেইট গর্ভবতী নারী ও শিশুদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান।এক সময় চিনাবাদামের উচ্চ প্রোটিন উপাদানের কারণেই এটি দিয়ে পিনাট বাটার তৈরি করা হয়েছিল। এটি মূলত দাঁতের সমস্যায় ভোগা রোগীদের জন্য সহজপাচ্য খাদ্য ছিল।চিনাবাদামকে যেভাবে ব্যবহার করা হয়, তাতে অনেকেই ভুলবশত একে গাছ থেকে প্রাপ্ত বাদাম মনে করেন।তবে এটি একটি শুঁটি-ধর্মী খাবার। আর মূলত মাটির নিচে জন্মে।যদিও বাদামের পুষ্টিগুণের কথা বললেই প্রথমে আসে কাঠবাদামের নাম। তবে প্রোটিনের দিক থেকে চিনাবাদাম তাকে ছাপিয়ে গেছে। আসলে প্রতিদিন কতটুকু প্রোটিন দরকার, সেটি নির্ভর করে ক্যালরির চাহিদার ওপর। সেক্ষেত্রে একজন সুস্থ প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতিদিনের মোট ক্যালরির ১০ থেকে ৩৫ শতাংশ প্রোটিন থেকে আসা উচিত। অর্থাৎ যদি দৈনিক ২০০০ ক্যালরি প্রয়োজন হয়, তাহলে এর মধ্যে ২০০ থেকে ৭০০ ক্যালরি প্রোটিন থেকে আসা দরকার, যা দাঁড়ায় প্রায় ৫০ থেকে ১৭৫ গ্রাম প্রোটিন। একটি আদর্শ প্রোটিনসমৃদ্ধ খাবারে প্রতি আউন্সে অন্তত ৭ গ্রাম প্রোটিন থাকা উচিত। তবে,প্রোটিনের অনেক ধরনের উৎস থাকতে পারে। প্রাণিজ খাবার,যেমন মুরগি, গরু বা খাসির মাংস, ডিম, মাছ ও সামুদ্রিক খাবার প্রোটিনের চাহিদা মেটাতে পারে। অন্যদিকে নিরামিষাশীরা ডাল, মসুর, ছোলা, চিনাবাদাম, কাঠবাদাম, তিল, সয়াবিনের মাধ্যমে প্রোটিনের চাহিদা মেটাতে পারেন।যারা ওজন নিয়ন্ত্রণ বা ‘ডায়েট’ অনুসরণ করছেন, তাদের জন্য চিনাবাদাম বা কাঠবাদামের মতো উচ্চ প্রোটিনসমৃদ্ধ বাদাম হতে পারে একটি চমৎকার টিফিন। তবে খেয়াল রাখতে হবে পরিমাণের ওপর।

    কারণ বাদামে চর্বিও থাকে। আর অতিরিক্ত গ্রহণ করলে ওজন বৃদ্ধির কারণ হতে পারে।