২৪ বছর পর ঘরের মাঠে লজ্জার হার ভারতের

0
157
১২১-এ শেষ ইনিংস। ২৪ বছর পর ফের ঘরের মাঠে লজ্জার হার ভারতের। নিউজিল্যান্ডের কাছে তৃতীয় টেস্ট ভারত হেরেছে ২৫ রানে। ১২১ রানেই শেষ হয়ে গিয়েছে রোহিত শর্মাদের ইনিংস।
ওয়াংখেড়ে রোহিত শর্মা, যশস্বী জয়সওয়াল, সরফরাজ খানদের ঘরের মাঠ। সেই ২২ গজে তিনজনে এমন ভাবে আউট হয়েছেন, তা অবিশ্বাস্য।এরপরেই শুভমন গিল আজাজ প্যাটেলের বলে জাজমেন্ট দিয়ে বোল্ড হয়েছেন। বিরাট কোহলি ধরা পড়েন তাঁরই স্পিনে। ৭.১ ওভারে ভারতের স্কোর দাঁড়ায় ৫ উইকেটে ২৯। সে সময় ৪৬ রানের কীর্তি টপকে যাওয়া অসম্ভব মনে হচ্ছিল না। ঋষভ পন্থ এবং রবীন্দ্র জাডেজা সেই লজ্জার হাত থেকে রক্ষা করেছেন ভারতীয় ক্রিকেটকে। চাপের মুখে গুটিয়ে থাকেননি ঋষভ পন্থ। প্রয়োজনে আগ্রাসী শট খেলেছেন। ব্রবীন্দ্র জাডেজা ২২ গজের একদিন আগলে রেখেছিলেন। কিন্তু রবীন্দ্র জাডেজাকেও আউট করেন আজাজ প্যাটেল। আট নম্বরে ব্যাট করতে নামা ওয়াশিংটন সুন্দরের ব্যাটিংয়ে চাপের ছাপ ছিল স্পষ্ট। ঋষভ পন্থের লড়াই শেষ হয় ৬৪ রানে।এরপর আর কেউই চাপ সামলাতে পারেননি। রবিচন্দ্রন অশ্বিন, আকাশ দীপ, ওয়াশিংটন সুন্দরেরা পর পর আউট হয়ে যান।অন্যদিকে, মুম্বইয়ের ২২ গজে আবারও বিপজ্জনক হয়ে উঠেছিলেন আজাজ প্যাটেল।
প্রথম ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট দিয়েছেন নিউজিল্যান্ডের ভারতীয় বংশোদ্ভুত স্পিনার। তাঁর স্পিন সামলাতে পারেননি ভারতীয় ব্যাটসম্যানরা।
ছবি  সৌজন্যে : আইসিসি