গ্রাম থেকে শহর
News & Much More

27 C
Kolkata
27 C
Kolkata
More
    Home International গ্রেফতার ওবামা, ভিডিও শেয়ার করলেন ট্রাম্প!

    গ্রেফতার ওবামা, ভিডিও শেয়ার করলেন ট্রাম্প!

    0
    144
    ছবি সৌজন্যে : সোশ্যাল মিডিয়া
    ২০১৬ সালের নির্বাচনে জালিয়াতির অভিযোগে ওবামা প্রশাসনের দিকে আঙুল তোলার কয়েক দিনের মধ্যেই প্রেসিডেন্ট ট্রাম্প একটি চাঞ্চল্যকর ভিডিও শেয়ার করেছেন। যেখানে দেখা যাচ্ছে ওভাল অফিসের ভিতরে ওবামাকে গ্রেফতার করছে এফবিআই।
    ভিডিওটি পোস্ট করা হয়েছে প্রেসিডেন্ট ট্রাম্পের নিজস্ব প্ল্যাটফর্ম ট্রুথ সোশ্যাল-এ। ভিডিও-র ক্যাপশনেই লেখা আইনের ঊর্ধ্বে কেউ নয়। তবে স্পষ্ট এটি একটি ডিপফেক বা এআই-নির্ভর ভিডিও। ভিডিওটি শুরু হয় প্রাক্তন প্রেসিডেন্ট ওবামার একটি বক্তব্য দিয়ে, আইনের ঊর্ধ্বে কেউ নয়, প্রেসিডেন্টও না।
    তারপর একের পর এক ডেমোক্র্যাট নেতা, এমনকি জো বাইজেনকেও একই বক্তব্য রাখতে দেখা যায়। পরবর্তী দৃশ্যে আসে পেপে দ্য ফ্রলা-এর ডোকার রূপে একটি মিম। যা ডেমোক্র্যাটদের মন্তব্যকে ব্যাঙ্গ করতে ব্যবহৃত হয়েছে।