
ওবিসি আসলে মুসলিম সংরক্ষণ। অভিযোগ করেছে বিজেপি।
শুভেন্দু অধিকারী, অমিত মালব্যরা সোশ্যাল মিডিয়ায় পোস্টে সরব হয়েছেন। ওবিসি মানে আদার ব্যাকওয়ার্ড ক্লাসেস। কিন্তু পশ্চিমবঙ্গে এটার মানে ওয়ান সিড বেনিফিসারিটি ক্লাসেস। বিধানসভায় মুখ্যমন্ত্রী দাবি করেছেন ধর্মের ভিত্তিতে ওবিসি সংরক্ষণ করা হয়নি। কিন্তু বিজেপি নেতারা রীতিমত পরিসংখ্যান তুলে বলেছেন ২০১০-এ মোট ওবিসি জনগোষ্ঠী সংখ্যা ছিল ৬৬। সেখানে সংখ্যালঘু সম্প্রদায়ের সংরক্ষণ ছিল ২০ শতাংশ। কিন্তু ২০২৫-এ ওবিসি ওয়ানে সংখ্যালঘুদের সংরক্ষণ দেওয়া হয়েছে ৯০ শতাংশ। ওবিসি বিতে ৮৪ শতাংশ।
বিজেপির অভিযোগ একটি নির্দিষ্ট সম্প্রদায়ের তোষণের জন্য এমনটা করা হয়েছে। তাই মুখ্যমন্ত্রী যা দাবি করেছেন বাস্তবের সঙ্গে তাঁর কোনও মিল নেই।









