ওবিসি: তোষণের রাজনীতি চরমে, তোপ শুভেন্দুর, পাল্টা ফিরহাদ

0
146
ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
প্রথমে বিধানসভার বাইরে লাড্ডু বিলি, এরপর সল্টলেকের ধর্নামঞ্চ থেকে রাজ্যের নতুন ওবিসি বিজ্ঞপ্তি স্থগিতাদেশে আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
তিনি বলেছেন ভোটব্যাঙ্ক রাজনীতির জন্য সংরক্ষণ শুরু করেছে কমরেডরা। তোষণের রাজনীতি চরমে পৌঁছেছে এরাজ্যে। জাতীয় ওবিসি কমিশনের অনুমতি ছাড়াই সংখ্যালঘুদের অন্তর্ভুক্তি করা হয়েছে। ৯৮ শতাংশ সংখ্যালঘকে ওবিসির তালিকায় ঢোকানোর চেষ্টা করা হয়েছে। জনবিন্যাস বদলাতে রাজ্যে রোহিঙ্গাদের জায়গা দেওয়া হয়েছে। আক্রমণ করেছেন শুভেন্দু অধিকারী।
কিছু গরিব, পিছিয়ে পড়া মানুষ ওবিসি আওতায় এলে কিছ সুযোগ পেতেন। তাঁদের সুযোগ নষ্ট হওয়ায় খুশিতে কেউ লাড্ডু খাওয়ালো, এর থেকে অমানবিক কাজ হতে পারে না।