রঙ না মাখার অপরাধ, রাজস্থানে খুন ২৫ বছরের তরুণ

0
908
ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
দোলযাত্রার আগে রং মাখতে বাধা দেওয়ায় গলা টিপে খুন করার অভিযোগ বছর ২৫ এর যুবক হংসরাজকে। জানা গিয়েছে রাজস্থানের দৌসা জেলার রালওয়াস গ্রামের একটি লাইব্রেরিতে বসে পড়াশোনা করছিল হংসরাজ। সেই সময় অশোক, বাবলু ও কালুরাম নামে তিন ব্যক্তি সেখানে গিয়ে তাঁকে রঙ মাখাতে চায়। কিন্তু হংসরাজ আপত্তি জানালে, অভিযুক্তরা তাকে বেল্ট দিয়ে মারধর করে এবং শ্বাসরোধ করে খুন করে।
এই ঘটনায় ক্ষুব্ধ গ্রামবাসী ও পরিবারের সদস্যরা মৃতদেহ নিয়ে জাতীয় সড়ক অবরোধ করেন। পরিবারের এক সদস্যের সরকারি চাকরি এবং অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবি তোলেন তাঁরা। শেষ পর্যন্ত দোষীদের গ্রেফতারের আশ্বাসের পরই অবরোধ তুলে নেন গ্রামবাসীরা।