
অশ্লীল ভিডিওকাণ্ডে প্রাক্তন প্রধানমন্ত্রী এইচডি দেবগৌড়ার নাতি সাংসদ প্রজ্বল রেভান্নার নামে জারি হয়েছে গ্রেফতারি পরোয়ানা। জেডিএস নেতার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বেঙ্গালুরুর একটি বিশেষ আদালত।
অন্যদিকে, অশ্লীল ভিডিওকাণ্ড প্রকাশ্যে আসার পর থেকেই দেশছাড়া হাসন লোকসভার জেডিএস প্রার্থী প্রজ্বল রেভান্না।তাঁর বিরুদ্ধে একাধিক মহিলাকে ধর্ষণ এবং যৌন নিগ্রহের অভিযোগ উঠেছে। তাঁকে দেশে ফেরানোর ব্যাপারে উদ্যোগী হয়েছে কর্নাটকের সিদ্দারামাইয়া সরকার। তবে তিনি এখন কোথায় আছেন, সে সম্পর্কে সিটের কাছে কোনও তথ্য নেই। প্রজ্বল রেভান্নার বিরুদ্ধে ওঠা হেনস্থার অভিযোগে বিশেষ তদন্তকারী দল গঠন করে তদন্ত শুরু করেছে কর্নাটক পুলিশ। তাঁর বিরুদ্ধে ব্লু কর্নার নোটিস জারি করেছে ইন্টারপোলও। কিন্তু তিনি অধরাই।
