
ভার্চুয়াল বৈঠক থেকেই অপসারিত করা হয়েছে কোচবিহার দক্ষিণের অবজার্ভার অনুরাগ যাদবকে। অভিযোগ কোনও হোমওয়ার্ক না করেই মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের ভার্চুয়াল বৈঠকে যোগ দিয়েছিলেন।
উল্টে জ্ঞানেশ কুমারের সঙ্গে বৈঠকের মধ্যেই বাদানুবাদে জড়িয়ে পড়েন অনুরাগ। এরপরেই কর্তব্যে গাফিলতি এবং তথ্যের অভাবের কারণ দেখিয়ে বৈঠকের মাঝেই অনুরাগ যাদবের বিরুদ্ধে কড়া পদক্ষেপ করেছে নির্বাচন কমিশনার। অভিযোগ ভার্চুয়াল বৈঠকে কোচবিহার দক্ষিণে ওই অবজার্ভারকে বুথ সংক্রান্ত সাধারণ কিছু প্রশ্ন করা হয়েছিল। অভিযোগ দীর্ঘ ২৫ বছর সিভিল সার্ভিসে থাকা সত্ত্বেও ওই আমলা নিজের এলাকার বুথ সংখ্যাই সঠিকভাবে বলতে পারেন নি। এতেই বৈঠকের মধ্যে ক্ষোভ উগরে দেন জ্ঞানেশ কুমার। প্রশ্ন তোলেন যে অবজার্ভার নিজের এলাকার বুথ সংখ্যাই জানেন না, তিনি অবাধ ও সুষ্ঠু নির্বাচন পরিচালনা করবেন কি করে।
বৈঠকের মাঝেই জ্ঞানেশ কুমার অনুরাগ যাদবকে গো ব্যাক টু হোম বলেন। পাল্টা অনুরাগ যাদবও জবাব জ্ঞানেশ কুমারকে বলেছেন তিনি ২৫ বছর সার্ভিস করছেন। এভাবে কথা বলতে পারেন না। এরপরেই অনুরাগ যাদবকে অবজার্ভারের দায়িত্ব থেকে অপসারিত করা হয়।









