
বাংলায় সবচেয়ে বড় ইস্যু সংখ্যালঘু মুসলিমদের উন্নয়নে বাধা, যেটা এই ভোটে অন্যতম প্রধান বক্তব্য। হুমায়ুন কবিরের সঙ্গে যৌথ সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করেছেন মিম প্রধান আসাদউদ্দিন ওয়েইসি।
তিনি আরও বলেছেন, ২০২৬ -এ যে জোট মিম ও আম জনতা উন্নয়ন পার্টির মধ্যে হয়েছে, তা আর ভাঙবে না। আগামী দিনে একসঙ্গে লোকসভাতেও লড়াই করবেন। বিধানসভা ভোটের আবহে ‘বাঁধন’ শক্ত করে রাজনীতির ময়দানে এগিয়ে যাওয়ার বার্তা দিলেন হুমায়ুন। একই সুর শোনা গেল ওয়েইসির গলায়েও।
বাবরি মসজিদ নিয়ে সুপ্রিম কোর্টের রায়ের প্রসঙ্গ তুলে নিজের সেইসময়ের মন্তব্য আরও একবার মনে করিয়ে দেন তিনি। ওয়েইসি দাবি করেছিলেন, বিশ্বাসের উপর ভর করে রায় দেওয়া হয়েছিল। আজও সেই দাবিতেই অনড় রয়েছেন তিনি।








