
মুখ্যমন্ত্রী নিচুতলার পুলিশ কর্মীদের নিয়ে কড়া মন্তব্য করার কয়েক ঘন্টার মধ্যেই সাসপেন্ড করা হয়েছে বারাবনি থানার ওসি মনোরঞ্জন মণ্ডলকে। বৃহস্পতিবার রাতেই তাঁকে সাসপেন্ড করেছেন আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সিপি সুনীল কুমার চৌধুরী।
মনোরঞ্জন মণ্ডলের সাসপেনশন নোটিসে অপেশাদার আচরণের অভিযোগ তোলা হয়েছে। ফলে, ঠিক কী কারণে সাসপেন্ড করা হয়েছে, তা নিয়ে জল্পনা রয়ে গিয়েছে। সূত্রের খবর আরও বেশ কয়েজন থানার অফিসারদের নামও থাকতে পারে এই তালিকায়। আপাতত মনোরঞ্জন মণ্ডলকে সাসপেন্ড করা হয়েছে। উল্লেখ্য, কয়েদিন আগেই এই মনোরঞ্জন মণ্ডলের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুলেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছেন, কয়লা বা বালি চুরির ক্ষেত্রে তৃণমূলের নেতাদের নামে অভিযোগ উঠলেও, আদতে টাকা খেয়ে চুরি করছে পুলিশ বা সিআইএসএফ-এর একাংশ।
এই বিষয় তিনি বরদাস্ত করবেন না বলেও হুঁশিয়ারি দিয়েছেন। তারপরেই বারাবনি থানার ওসি মনোরঞ্জন মণ্ডলের সাসপেন্ডের খবর সামনে এসেছে।
