
৪ দিনের মধ্যে কলকাতা দখলের বাংলাদেশের প্রাক্তন সেনাকর্মীর হুঁশিয়ারিতে এবার রাজ্যের মানুষকে অস্ত্র রাখার পরামর্শ অর্জুন সিং। অন্যদিকে বিজেপি নেত্রী লকেট চট্টোপাধ্যায় আক্রমণ করে বলেছেন এদের ঠান্ডা করতে ভারতের একঘণ্টা সময় লাগবে না।
প্রাক্তন বিজেপি সাংসদ লকেট চট্টোপাধ্যায় বলেছেন রোহিঙ্গা থেকে বহু বাংলাদেশী এরাজ্যে ঢুকে রয়েছে। জাল পরিচয়পত্র বানিয়ে বসবাস করছে। মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের জন্য এসব করেছেন। লকেট চট্টোপাধ্যায় আরও বলেছেন ইউনূস সরকার আগুন নিয়ে খেলছে। ধ্বংসের দিন তাড়াতাড়ি এগিয়ে আসছে দেখেই হুমকি দিচ্ছে। এদিকে ব্যারাকপুরের প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেছেন শুধু ওপারে নয়, এপারেও এমন পরিস্থিতি হতে পারে। এরাজ্যে জামাতের লোকজন ঢুকে রয়েছে। কলকাতাতেও ভরে গিয়েছে। যেকোনও সময় যা ইচ্ছা হতে পারে।
বাংলাদেশের সেনাবাহিনীর থেকে যা না ভয়, তার থেকে বেশি ভয় জামাতের লোকজনদের থেকে। যারা এরাজ্যেই রয়েছে। তিনি আরও বলেছেন বাংলাদেশের পরিস্থিতি যাতে এরাজ্যে না হয তারজন্য সনাতনীদের ঘরে অস্ত্র রাখতে হবে।
