
সন্দেশখালির আন্দোলনের আরেক মুখ পিয়ালি দাস ওরফে মাম্পিকে তৃণমলে যোগ দেওয়ার চাপ দিচ্ছেন ওসি। অভিযোগ সামনে এনে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন শুভেন্দু অধিকারী।
তাঁর দাবি তৃণমূল মাম্পিকে বিভিন্ন প্রলোভন, ভয় দেখিয়েও ব্যর্থ হওয়ায় আসরে নেমেছেন সন্দেশখালি থানার ওসি বলাই ঘোষ। ভিলেজ পুলিশের হোয়াটসঅ্যাপ থেকে ফোন করে ওসি বলাই ঘোষ মাম্পিকে অশ্রাব্যভাষায় গালাগাল হুমকি দিয়েছেন বলে অভিযোগ।
বিষয়টি নিয়ে জাতীয় মহিলা কমিশন এবং ডিজি রাজীব কুমারের কাছে অভিযোগ জানানো হবে বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তাঁর দাবি তৃণমূলের জনসমর্থন নেই। অস্তিত্ব টিকে রয়েছে পুলিশের জন্য।
