গ্রাম থেকে শহর
News & Much More

23 C
Kolkata
23 C
Kolkata
More
    Home National ওড়িশায় এমারজেন্সির জেলবন্দিদের ২০ হাজার পেনশন

    ওড়িশায় এমারজেন্সির জেলবন্দিদের ২০ হাজার পেনশন

    0
    106
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল
    দেশে জরুরি অবস্থার সময় জেলবন্দিদের মাসে ২০ হাজার পেনশনের ঘোষণা করেছে ওড়িশা সরকার।সোমবার সরকারি নোটিস জারি করে এই অভিনব ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি।
    ২ জানুয়ারি ওড়িশার মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন জরুরি অবস্থার সময় অভ্যন্তরীণ নিরাপত্তা ও প্রতিরক্ষা আইনে যাদের গ্রেফতার করা হয়েছিল, তাদের মাসে ২০ হাজার টাকা করে ভাতা দেবে রাজ্য সরকার। সেই মতোই সোমবার সরকারি নোটিস জারি করা হয়েছে। পাশাপাশি এমারজেন্সির সময় জেলবন্দি থাকা জীবিত ব্যক্তিরা বিনামূল্যে সরকারি চিকিৎসা পরিষেবাও পাবেন। ওড়িশা সরকারের নোটিসে বলা হয়েছে, ১ জানুয়ারি, ২০২৫-এর যারা জীবিত রয়েছেন, যারা একদিন বা দীর্ঘদিন জেলবন্দি ছিলেন, সকলেই পেনশনে যোগ্য।
    প্রসঙ্গত, ২৫ জুন, ১৯৭৫ থেকে ২১ মার্চ ১৯৭৭ অবধি দেশে কার্যকর ছিল জরুরি অবস্থা। ওই সময় গোটা দেশের কয়েক শো মানুষকে জাতীয় নিরাপত্তার জন্য় বিপজ্জনক আখ্যা দিয়ে গ্রেফতার করা হয়।