গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home National ‘ধাম’ বিতর্কে মুখ্যমন্ত্রীকে চিঠি ওড়িশার মুখ্যমন্ত্রীর 

    ‘ধাম’ বিতর্কে মুখ্যমন্ত্রীকে চিঠি ওড়িশার মুখ্যমন্ত্রীর 

    0
    102
    ছবি  সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল 
    জগন্নাথ ধাম লেখা নিয়ে আপত্তি জানিয়ে সরাসরি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চিঠি লিখেছেন ওডিশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। চিঠিতে ওডিশার মুখ্যমন্ত্রী চার ধামের কথা উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, পুরীর জগন্নাথ ধাম চার ধামের একটি।
    এখানকার ধর্মীয়, আধ্যাত্মিক এবং সাংস্কৃতিক গুরুত্বও অপরিসীম। শুধু ওডিশা নয়, সমগ্র ভারত এবং বিশ্বের কাছেই এই স্থানের অনন্য তাৎপর্য রয়েছে। তিনি আরও লিখেছেন, জগন্নাথ ধাম শব্দবন্ধের সঙ্গে পুরীর পবিত্র যোগ রয়েছে। অন্যকোনও জায়গার মন্দিরের নামে যদি ধাম শব্দটি যোগ করা হলে লক্ষ লক্ষ ভক্ত, তীর্থযাত্রী এবং সাধারণ মানুষের ভাবাবেগে আহত হবে। দিঘার জগন্নাথ মন্দিরে ধাম শব্দের ব্যবহারে পুরীর ঐতিহাসিক গুরুত্বও ক্ষুন্ন হচ্ছে বলে অভিযোগ মোহন চরণ মাঝির।
    দিঘার জগন্নাথ মন্দিরের নামকরণে ধাম শব্দের ব্যবহার পুনর্বিবেচনার জন্য মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই বিষয়ে যথাযথ পদক্ষেপ করবে বলে আশা প্রকাশ করেছেন ওডিশার মুখ্যমন্ত্রী।